1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি ইরানের সেনাবাহিনী-অর্থনীতি তছনছ হয়ে গেছে: ট্রাম্প সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

কলাপাড়ায় শীতের তীব্রতা, জনজীবনে বাড়ছে স্থবিরতা

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা। পৌষের জেঁকে বসা শীতে কাপছে দক্ষিনের জনপদ। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন চরাঞ্চলে বসবাসকারীরা।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত কলাপাড়ায় সর্বনিম্ন ১৩.৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অতি ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

সরেজমিনে দেখা যায়, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই শহর থেকে গ্রামাঞ্চলের বাজারগুলোতে কমে যাচ্ছে মানুষের আনাগোনা। তবে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে বিক্রি।

এদিকে তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল মানুষ। হাসপাতাগুলোতে বেড়েছে ডায়রিয়া, ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়, শৈত্য প্রবাহ সামনের দিকে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। শীতের এ তীব্রতা আগামী ১ সপ্তাহ থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com