1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

কতটা কষ্ট পেয়েছ, কতটা অপেক্ষা করেছ আমি সবটাই জানি: আন্তোনেলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির প্রথম ভালোবাসা ফুটবল, দ্বিতীয় ভালোবাসা আন্তোনেলা রোকুজ্জো। ‘ওয়ান ওমেন ম‌্যান’ হিসেবে বিশাল খ‌্যাতি মেসির। ছোটবেলায় যার প্রেমে পড়েছিলেন। এখন ঘর করছেন তাকে নিয়ে। সুখে দুঃখে সব কিছুতেই মেসির পাশে ছাঁয়া হয়ে ছিলেন আন্তোনেলা।

কাতার বিশ্বকাপের ফাইনালের মঞ্চেও পাওয়া গেল মেসির স্ত্রীকে। মেসির বিশ্বকাপ জয়ের রাতে আন্তোনেলাকেও পাওয়া গেল আনন্দে মাততে। আন্তোনেলা একাধিক ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করেন। পোস্টে মেসিকে শিরোপা পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি লিখেছেন মেসি কীভাবে কখনো না হারার মানসিকতা শেখান তার পরিবারকে৷

আন্তোনেলা লিখেন, ‘বিশ্ব চ্যাম্পিয়ন। কিভাবে লিখতে শুরু করব বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত। কখনও হাল ছাড়তে নেই, ধন্যবাদ এটা শেখানোর জন্য। শেষ পর্যন্ত লড়াই করতে হয়। অবশেষে হলো। তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কী কষ্ট পেয়েছ, সেটা আমি জানি। এটা পাওয়ার জন্য তুমি কী ভীষণ অপেক্ষা করছিলে জানি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

মেসি ও আন্তোনেলার প্রথম দেখা রোজারিওতে। মেসির ছেলেবেলার বন্ধু লুকাস স্কাগলিওর সম্পর্কে বোন আন্তোনেলা। সেই সূত্রেই মেসির সঙ্গে আলাপ হয় আন্তোনেলার। ২০০৪ সালে ফুটবলের জন্য আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় যান মেসি। সেই সময় দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বটে, কিন্তু ২০০৯ সালে ফের সাক্ষাৎ হয় মেসি-আন্তোলেনার।

তারপর ২০১৭ সালে বিয়ে করেন দু’জনে। ৫ বছর পূর্ণ হতে চলেছে মেসি-আন্তোনেলার বিবাহিত জীবনের। তাদের বর্তমানে তিন সন্তান রয়েছে। থিয়াগো, মাতেও এবং সিরো। তিন সন্তানকেই গতকাল দেখা গেছে স্টেডিয়ামের সবুজ গালিচায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com