1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

স্পিকার বললেন, মেয়েকে নিয়ে শাহরুখের সিনেমাটি দেখা উচিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : শাহরুখ-দীপিকার পরবর্তী সিনেমা ‘পাঠান’। সিনেমাটির ‘বেশরম রং’ গানটি মুক্তির পর তৈরি হয়েছে জটিলতা। কারণ এ গানের দৃশ্যে ‘গেরুয়া’ বা কমলা রঙের মনোকিনিতে দেখা যায় দীপিকাকে। গেরুয়া ও সবুজ রঙের পোশাক পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ প্রদেশে সিনেমাটি নিষিদ্ধ করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘পাঠান’ সিনেমার বিতর্ক। এ পরিস্থিতিতে বিতর্কের আগুনে ঘি ঢাললেন মধ্যপ্রদেশের বিধানসভার স্পিকার গিরিশ গৌতম। এনডিটিভির সঙ্গে আলাপকালে শাহরুখ খানকে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিজেপির এই নেতা।

গিরিশ গৌতম বলেন— ‘শাহরুখ খানের উচিত এ সিনেমা তার মেয়েকে সঙ্গে নিয়ে দেখা এবং একটি ছবি আপলোড করে গোটা বিশ্বকে বলুক, মেয়ের সঙ্গে সিনেমাটি দেখেছি।’

‘আমি খোলাখুলি বলতে চাই, নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে একটি সিনেমা নির্মাণ করে স্বাধীনতার নামে সেটা মুক্তি দাও। দেখ যাবে, গোটা বিশ্বে রক্তের বন্যা বয়ে গেছে।’ বলেন গিরিশ গৌতম।

উদাহরণ টেনে গিরিশ গৌতম বলেন, ‘এর আগে কানাডায় নবীকে নিয়ে কিছু একটা ঘটেছিল। আর সেজন্য মুম্বাইয়ে আগুন জ্বলেছিল। আমাদের এখানে ১০০ কোটি রুপির ক্ষতি হয়েছিল। ইরানে হিজাবের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তারা টিভিতে বলছে এটি ইরানের সমস্যা; আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু কানাডার ঘটনায় আপনি উদ্বিগ্ন হয়ে আগুন লাগিয়েছিলেন। এখন সনাতন ধর্মালম্বীরা সচেতন হয়েছে, যদিও সনাতনীরা তাদের মতো হিংস্র নয়। বরং আমার মনে হয় তারা অনেক বেশি সহনশীল।’

‘বেশরম রং’ গান নিয়ে প্রথমে আপত্তি জানান মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এ গানের শিরোনাম, কথা, পোশাকের সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি জানিয়ে তিনি বলেন— ‘যদি এই গানের এসব বিষয় সংশোধন না করা হয়, তবে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তি পাবে কিনা তা বিবেচনা করবে সরকার।’

‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।

‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com