1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের

নকলায় বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছালেন উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নকলা (শেরপুর) : করোনাভাইরাসের কারণে কর্মহীন-গৃহবন্দী হতদরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নের খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শাহ মোঃ বোরহান উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে ১শ কর্মহীন হতদরিদ্র ও রিক্সা-ভ্যান চালকসহ শ্রমিক শ্রেণির মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহামদ সারোয়ার আলম তালুকদার তাদের ব্যক্তিগত তহবিলের অর্থ থেকে প্রত্যেক পরিবারের মাঝে ২ কেজি চাল, এক কেজি আলু, আধাকেজি লবণ ও ১টি সাবান বিরতণ করেন এবং করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতামূলক দিকনির্দেশনা দেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com