1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় অনিবন্ধিত একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে সাইবেরিয়ার কিমিরভে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ভবনটির দ্বিতীয় তলার সম্পূর্ণ অংশ আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বার্তা সংস্থা তাস বলেছে, ‘অগ্নিকাণ্ডের স্থানে উদ্ধারকারীরা কম বায়ু তাপমাত্রার পরিস্থিতিতে ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০ জন মারা গেছে।’

কর্মকর্তারা জানিয়েছেন, বয়স্কদের জন্য অনেক বাড়ি পুরো রাশিয়ায় নিবন্ধন ছাড়াই পরিচালিত হচ্ছে এবং ব্যক্তিগত সম্পত্তি হিসাবে বিবেচিত হওয়ায় এসব বাড়ি পরিদর্শন করা হয় না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com