1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সহযোগিতার ছবি তুলে ভাইরাল করার মধ্যে কোনো মাহাত্ম্য নাই : শাকিবা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
বিনোদন প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে ছুটি ঘোষিত হওয়ার পর থেকেই নায়িকা শাকিবা বাসায় রয়েছেন। তিনি বলেন, ‘বাসায় থাকতে থাকতে এখন কিছুটা ক্লান্ত হয়ে পড়লেও জাতীয় স্বার্থে এটা জরুরি। সেটা ভাবলে সব ক্লান্তি দূর হয়ে যায়।’
গত ২৬ মার্চ থেকেই শাকিবা ঘরে আছেন। ঘরে থেকেই চারদিকে ফোন করে বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, ‘আমার পরিচিতগণ্ডীর মধ্যে সবাই যে সচ্ছল তা নয়।
আমার সামর্থ্য অনুসারে তাদের যতদূর সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমি এই নিয়ে কোনো ছবি ভাইরাল করতে চাই না। এতে যাকে সহযোগিতা করা হচ্ছে তাকে ছোট করা হয়।’ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং তারকাদের ব্যক্তিগত উদ্যোগে যে সব সহায়তা করা হচ্ছে, তাতে বেশি প্রাধান্য পাচ্ছে সাহায্যদাতার ছবি। ফেসবুক ছয়লাপ হয়ে আছে সে সব ছবিতে।
এর সঙ্গে দ্বিমত পোষণ করে শাকিবা বলেন, ‘ধর্ম অনুসারেই দানের কথা জানান দেওয়া ঠিক নয়। যে মানুষটি দান গ্রহণ করছেন, তিনি কর্মহীন বলেইতো দান গ্রহণ করছেন। অসচ্ছল, দিনমজুর, ছিন্নমূল মানুষরাইতো দান নিচ্ছেন। তার ছবিটি ছেপে দিয়ে তাকে বিব্রত করা কেন? বিশেষ করে চলচ্চিত্রশিল্পে দৈনিকভিত্তিতে যারা কাজ করতেন, তারা সাময়িক অসুবিধায় পড়েছেন। আমরা যারা সচ্ছল আছি, তারা ওদের সহযোগিতা করছি। এই সহযোগিতার ছবি তুলে ভাইরাল করার মধ্যে কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না।’
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com