1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

শততম টেস্ট ডাবল সেঞ্চুরিতে রাঙালেন ওয়ার্নার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বক্সিং ডে টেস্ট শুরুর আগে পুরনো নিজেকে খুঁজে পেতে চেয়েছিলেন ওয়ার্নার। নিজের শততম টেস্টটি রাঙাতে চেয়েছিলেন। কিন্তু ভেবেছিলেন কি ঠিক এভাবেই রাঙাবেন?

৩২ রান দিয়ে প্রথম দিন শেষ করা ওয়ার্নার আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে ৭৮ রানে পৌঁছে শততম টেস্টে ৮০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে যা তিনি স্পর্শ করেন।

এরপর ১৪৪ বল খেলে ৮টি চারে সেঞ্চুরি করে রাঙান শততম টেস্ট। যা তিনি পান প্রায় তিন বছর পর। এর মধ্য দিয়ে হয়ে যান শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো দশম ব্যাটসম্যান। আর রিকি পন্টিং-এর পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান।

সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে নিজের শততম টেস্ট খেলার স্মৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে যান। জো রুটের পর হয়ে যান দ্বিতীয় কোনো ব্যাটসম্যান, যিনি শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখান ওয়ার্নার।

ওয়ার্নার এদিন ২৫৪ বল খেলে ১৬টি চার ও ২ ছক্কায় ২০০ রান করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। যেটা তিনি পেয়েছেন ৭ বছর ১ মাস পর। এর আগে ২০১৫ সালের ১৩ নভেম্বর তিনি করেছিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল। নিউ জিল্যান্ডের বিপক্ষে পার্থে ২৫৩ রান করে আউট হয়েছিলেন।

আর টেস্ট ক্যারিয়ারে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ অপরাজিত ৩৩৫ রান। যা তিনি অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন ২০১৯ সালে।

আজ অবশ্য ২০০ করেই তিনি রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিংরুমে যান। আবার ফিরেন কিনা দেখার বিষয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com