1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মৃত্যুদণ্ডের মুখে হিজাব বিরোধী ইরানের ১০০ বিক্ষোভকারী

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব বিরোধী বিক্ষোভের সাথে জড়িত অন্তত ১০০ জনকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছে বা মূল অপরাধে জড়িত অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। একটি অধিকার গোষ্ঠীর বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে থাকা পাঁচ নারী এদের মধ্যে রয়েছেন।

মৃত্যুদণ্ডের মুখোমুখি প্রতিবাদকারীদের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়েছিল। কারণ গ্রেপ্তারকৃতদের পরিবারগুলোকে শান্ত থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে।

সংগঠনটি জানিয়েছে, চলতি মাসে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদের মধ্যে এক জন মোহসেন শেখারি এবং অপর জন মাজিদ্রেজা রাহনাভার্ড। তাদের দুজনের বয়সই ২৩ বছর। জাতীয় নিরাপত্তা ভঙ্গের অভিযোগে বিপ্লবী আদালত তাদের দোষী সাব্যস্ত করেছিল।

১৬ সেপ্টেম্বর নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহসা আমিনির মৃত্যু হয়। এর জের ধরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে ইরানি কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবির সঙ্গে তারা একমত নয়। সরকার বিক্ষোভকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইরানের শত্রুদের একটি চক্রান্ত হিসাবে বর্ণনা করেছে। বিক্ষোভে এখনও পর্যন্ত ৪৭৬ জন নিহত হয়েছে এবং এদের মধ্যে ৬৪ জন শিশু ও ৩৪ জন নারী রয়েছে বলে দাবি করেছে আইএইচআর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com