1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মহেশের সিনেমায় রানী!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।

এদিকে শোনা যাচ্ছে, মহেশের এ সিনেমায় দেখা যাবে ‘মার্দানি গার্ল’ রানী মুখার্জিকে। এর মাধ্যমে তেলেগু ফিল্মে অভিষেক হবে তার!

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি২৮’। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে বলিউড অভিনেত্রী রানী মুখার্জির অভিনয়ের বিষয়ে কথা চলছে; এখনো তার অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে মহেশের এ সিনেমায় দেখা যাবে তাকে!

‘এসএসএমবি২৮’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। দ্বিতীয় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সংযুক্তা মেনন। সিনেমাটিতে একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস। আইটেম গানে পারফর্মের বিষয়ে রাশমিকা মান্দানাসহ বেশ কজন জনপ্রিয় তারকার নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কাউকে চূড়ান্ত করেননি নির্মাতারা।

রানী ২০১৪ সালে প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন। পরের বছরই এই দম্পতির ঘরে মেয়ে সন্তানের জন্ম হয়। তারা মেয়ের নাম রাখেন আদিরা। মেয়েকে নিয়ে অনেকটাই আড়ালে থাকেন রানী। অভিনয়েও খুব বেশি সরব নন তিনি। বিয়ের পর কেটে গেছে আট বছর। আর এই সময়ে তার অভিনীত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে।

রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বান্টি অউর বাবলি টু’। ২০২১ সালে মুক্তি পায় এই সিনেমা। তবে বক্স অফিসে খুব বেশি সাড়া ফেলতে পারেনি এটি। রানী অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালের ৩ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com