1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মনোনয়ন পেতে আওয়ামী লীগ কার্যালয়ে নায়িকা মাহি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন বেশি মনোযোগী সংসার আর রাজনীতি নিয়ে। সম্প্রতি রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন তিনি।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হতে চান এই নায়িকা। এ জন্য তিনি গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে গণসংযোগও শুরু করেছেন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকালে মনোনয়ন কিনতে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে উপস্থিত হন তিনি।

এর আগে মাহিয়া মাহি বলেন, রাজশাহীতে আমার বাড়ি হলেও চাঁপাইনবাবগঞ্জেও আমাদের বাড়ি রয়েছে। এই দুই জেলার মানুষ ইতোমধ্যে আমাকে আপন করে নিয়েছে।ঠিক তেমনই তাদের প্রতিও রয়েছে আমার ভালোবাসা। আমি মানুষের সেবা করতে চাই। এই অঞ্চলের মানুষ চায়, আমি নির্বাচনে অংশ নেই এবং আমি তাদের পাশে থাকি।

মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।

আওয়ামী লীগের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, যদি আমি আওয়ামী লীগের প্রতীক না পাই, তাহলে দলের জন্য কাজ করে যাবো। তবুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com