1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

এবার আর্থিক তছরুপ মামলায় আরেক বলিউড অভিনেত্রীর নাম

  • আপডেট টাইম :: বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর আর্থিক তছরুপ মামলায় আলোচনায় এসেছে আরেক বলিউড অভিনেত্রীর নাম।

সম্প্রতি জানা গেছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির পর জবানবন্দি রেকর্ড করা হলো আরেক অভিনেত্রীর। এই অভিনেত্রী বলিউডে অভিনয় করলেও ছোটপর্দায় ভীষণ জনপ্রিয়। তিনি হলেন চাহাত খান্না।

টিভি অভিনেত্রী চাহাত খান্নার জবানবন্দি রেকর্ড করা হয় সম্প্রতি। সুকেশ চন্দ্রশেখরের ঘনিষ্ঠ পিঙ্কি ইরানিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে উঠে আসছে বিভিন্ন তথ্য। অভিযুক্ত সুকেশের হয়েই পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল এবং অভিনেত্রীদের সঙ্গে। তাদের সুকেশের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামি দামি উপহারও পাঠাতেন।

jagonews24

বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘বিগ বস’ খ্যাত নিকি তম্বোলি, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ খ্যাত চাহাত খান্না, সোফিয়া সিংহ, আরুশা পাতিল চন্দ্রশেখরের সঙ্গে দেখা করেন জেল চত্বরে। অভিযুক্ত নিজেকে দক্ষিণী ছবির প্রযোজক হিসেবে পরিচয় দেন। সূত্রের খবর, পিঙ্কি ইরানিই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ওই অভিনেত্রীদের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন।

চারজন অভিনেত্রীকেই দামি উপহার দেওয়া হয়েছিল। একাধিক নামি ব্র্য়ান্ডের উপহার দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিনেত্রী আরুশা পাতিলেক অ্যাকাউন্টে ৫.২০ লাখ রুপি ট্রান্সফার করা হয়। অন্যদিকে চাহাত খান্নাকে দুই লাখ রুপি এবং নামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদিন চাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com