1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ সরকারি কলেজের ক্লাসরুমকে বানানো হলো বেডরুম, ঘুমান অধ্যক্ষ ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে ভূমি, কৃষি ও স্বাস্থ্যসেবা নিয়ে গণশুনানি চাঁদা দাবির অভিযোগে তিন দিন ধরে বন্ধ বান্দরবান-থানচি সড়কের বাস হালুয়াঘাট সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত, সড়ক অবরোধ লিটনের সেঞ্চুরির পর ইনিংস ঘোষণা, ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আটক হয়েছিলেন আমির খানের ভাতিজি, ভিডিওতে দেখালেন শরীরে আঘাতের চিহ্ন

ওয়াসার এম‌ডি তাকসিমের বিরুদ্ধে অনুসন্ধা‌নে দুদক

  • আপডেট টাইম :: বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

অপরাধ ও দুর্নীতি ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়িসহ জ্ঞাত আয় ব‌হির্ভূত সম্প‌দ অর্জ‌নের অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। এসব অ‌ভি‌যোগ আম‌লে নি‌য়ে অনুসন্ধানে নাম‌ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১১ জানুয়ারি) নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক দুদকের এক কর্মকর্তা বিষয়‌টি নিশ্চিত করেছেন।

তি‌নি ব‌লেন, ওয়াসার এম‌ডির বিরু‌দ্ধে এক‌টি জাতীয় দৈ‌নি‌কে প্রকাশিত ১৪টি বাড়ি সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

ওয়াসার এম‌ডির বিরু‌দ্ধে দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অনুসন্ধান চালা‌বে। তাছাড়া ওয়াসার পদ্মা জশলদিয়া প্রকল্পে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা, গন্ধবপুর পানি শোধনাগার প্রকল্পে ১ হাজার কোটি টাকা, দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্প, গুলশান-বারিধারা লেক দূষণ রোধ প্রকল্পসহ আরও কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হ‌বে।

গত ৯ জানুয়ারি প্রকৌশলী তাকসিম এ খানের যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি কেনার বিষয়ে দাখিল করা দুটি অভিযোগের অনুসন্ধানের অগ্রগতি জানতে চান হাইকোর্ট। দুদককে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে জানাতে বলেছেন আদালত। হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন।

ওয়াসার এম‌ডি তাকসিম এ খান সম্প্রতি সংবাদ স‌ম্মেলন ক‌রে দাবি করেন,  যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি নেই। সেখানে ১৪টি বাড়ির ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা মিথ্যা এবং উদ্দেশ্যমূলক।

যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার জন্য মিথ্যা প্রতিবেদন ক‌রে‌ছে তি‌নি তা‌দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নে‌বেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com