1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সেনা সংখ্যা এক তৃতীয়াংশ কমাচ্ছে শ্রীলঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সঙ্কটের কারণে আগামী বছরের মধ্যে সেনা সংখ্যা এক তৃতীয়াংশ কমিয়ে এক লাখ ৩৫ হাজারে নিয়ে আসবে শ্রীলঙ্কা। এই সংখ্যা ২০৩০ সাল নাগাদ আরও কমিয়ে এক লাখ করা হবে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে প্রেমিথা বান্দারা থেনাকুন বলেছেন, ‘সামরিক ব্যয় মূলত রাষ্ট্রীয় ব্যয় যা পরোক্ষভাবে উদ্দীপিত করে এবং জাতীয় ও মানব নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির পথ খুলে দেয়।’

সেনা সংখ্যা কমানোর বিষয়ে তিনি বলেছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ‘প্রযুক্তিগতভাবে ও কৌশলগতভাবে শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ’ প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা।

বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনীর আকার শীর্ষে ছিল। ওই সময় দেশটির সেনা সংখ্যা ছিল তিন লাখ ১৭ হাজার।

কলম্বোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভেরাইট রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, ২০২১  সালে শ্রীলঙ্কার মোট ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা খাতের অংশ ছিল জিডিপির ২ দশমিক ৩১ শতাংশ। কিন্তু  গত বছর তা ২ দশমিক শূন্য ৩ শতাংশে নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com