1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কিশোরগঞ্জে ঘন কুয়াশায় বাস খাদে : নিহত ২, আহত ৪০

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

কিশোরগঞ্জ : ঘন কুয়াশার কারণে কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় ‍দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী (৬০) ও ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের সেবিকা জিনাত খান (৪৫)। তিনি ময়মনসিংহ সদরের বাসিন্দা।

কটিয়াদী হাইওয়ে থানার আইসি বিএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ থেকে ‘বিশাল’ পরিবহনের একটি যাত্রীবাহী নাইট কোচ ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসে। কিশোরগঞ্জ সদরের কামালিয়ারচর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারান। সেসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এছাড়া অন্তত ৪০ জন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com