1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সোলেদার পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের লবন খনির শহর সোলেদারের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া। শুক্রবার রুশ প্রতিরক্ষা দপ্তর এ দাবি করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘১২ জানুয়ারি সন্ধ্যায় সোলেদার শহর মুক্ত হয়েছে, যা সফল আক্রমণাত্মক অপারেশন অব্যাহত রাখার জন্য গুরুত্বপূর্ণ।’

সোলেদার দখলের ফলে রুশ সেনারা এখন প্রতিবেশী বড় শহর বাখমুতে ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ রুট বিচ্ছিন্ন করার সুবিধা পাবে।

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার এই দাবিকে অস্বীকার করেছে। কিয়েভের পাল্টা দাবি, রাশিয়া ‘তথ্য দূষণ’ করছে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলিঙ্কো জানিয়েছিলেন, সোলেদারে এখনও ৫৫৯ জন বেসামরিক নাগিরক আছে। এদের মধ্যে ১৫ শিশু রয়েছে। এদেরকে শহর থেকে বের করে আনা সম্ভব হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com