1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার হবে শাহরুখ-গৌড়ীর অফিস

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : করোনাভাইরাস মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসছেন বলিউড তারকারা। নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।

এদিকে মুম্বাইয়ে তাদের চারতলা অফিস কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌড়ী। বৃহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

মাইক্রোব্লগিং সাইটু টুইটারে বিএমসি’র অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘চার তলা ব্যক্তিগত অফিস দিয়ে শিশু, নারী ও বৃদ্ধদের কোয়ারেন্টাইনের প্রয়োজনীয় যন্ত্রপাতি রাখার জায়গার জোগান দেওয়ার জন্য শাহরুখ ও গৌড়ী খানকে ধন্যবাদ। সত্যিই সময়োপযোগী ও চমৎকার পদক্ষেপ।’

এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস, ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্স ও তার দাতব্য সংস্থা মীর ফাউন্ডেশনের উদ্যোগে করোনা মোকাবেলায় বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছেন কিং খান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পিএম কেয়ারস, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্দ্রী ত্রাণ তহবিলে মোটা অঙ্কের আর্থিক সহযোগিতা করেছেন তিনি। মোট সাতটি ভিন্ন সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা, খাবার, মেডিক্যাল সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দানের অঙ্গীকার করেছেন এই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com