1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মৃত্যুর কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভ করছিলেন চার যুবক

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মিনিট পর মারা যাবেন, কিন্তু তা টের পাননি চার যুবক। ফেসবুক লাইভে বিমানে উঠার নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করছিলেন তারা। ওই চার জন রোববার (১৬ জানুয়ারি) নেপালে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের যাত্রী ছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ওই চার জনই ভারতের উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা।নেপালের পোখরায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগেও ফেসবুক লাইভে ছিলেন তারা।

এক মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে বিমান থেকে পোখরা শহর দেখান তারা। এ সময় একজন চিৎকার করে বলেন, এটা দারুণ মজা। মোবাইল ফোনের ক্যামেরা সনু জয়সওয়াল (২৯) নামে একজনের দিকে ঘোরানো হয়।

তবে ভিডিওর ৫৮ সেকেন্ডে দেখা যায়, হঠাৎ বাঁ দিকে বাঁক নিচ্ছে বিমানটি। এরপর বিধ্বস্ত হয়ে তাতে আগুন ধরে যায়। তখনও মোবাইল ফোনে ফেসবুক লাইভ হচ্ছিল। পরবর্তী ৩০ সেকেন্ডে বিমানকে জ্বলতে দেখা যায় সেই ভিডিওতে।

২ আরোহীর ওই বিমানটিতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন ভারতীয় ছিলেন। সনু জয়সওয়াল (২৯), অনীল রাজবার (২৮), বিশাল শর্মা (২৩), অভিষেক সিং কুশওয়াহা (২৩) গত ১৩ জানুয়ারি কাঠমান্ডু নামেন। তারা পোখরায় প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছিলেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com