1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় অ‌্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরায় সড়ক দুর্ঘটনায় অ‌্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের স্বজন ফজলে রাব্বী (২৮), মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।

শরীয়তপুরের পুলিশের কন্ট্রোল রুম থেকে অপারেটর সোহাগ এ তথ‌্য নিশ্চিত করে বলেন, রাত পৌনে ৪টার দিকে ঢাকাগামী একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বরিশাল থেকে আসা একটি অ্যাম্বুলেন্স। এতে অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই ঘটনাস্থলে নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com