1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

যে কারণে অন্যের গর্ভ ভাড়া করে মা হয়েছেন প্রিয়াঙ্কা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া মা হয়েছেন এক বছর হয়েছে। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাদের মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের। এ নিয়ে এখন পর্যন্ত অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

প্রিয়াঙ্কার এভাবে মা হওয়া নিয়ে কেউ কেউ মন্তব্য করেন, ‘সারোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার চেয়ে, মা না হওয়া অনেক ভালো।’

কিন্তু এতদিন এ বিষয় নিয়ে কোনো কথা বলেননি প্রিয়াঙ্কা। তবে মেয়ে জন্মদানের এক বছর পর এ নিয়ে মুখ খুললেন তিনি।

সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত কেনো নিয়েছিলেন প্রিয়াঙ্কা-এ বিষয়ে তিনি পরিষ্কার করে কথা বলেছেন। প্রিয়াঙ্কার ভাষায়, ‘আমার অনেক রকমের শারীরিক সমস্যা ছিল। মা হওয়ার জন্য সারোগেসি আবশ্যিক হয়ে দাঁড়িয়েছিল। আমি ভাগ্যবতী যে, আমার ক্ষমতা আছে এমন সিদ্ধান্ত নেওয়ার। যিনি এ প্রক্রিয়ায় সাহায্য করেছেন তার কাছে আমি কৃতজ্ঞ। আমাদের জীবনের সবচেয়ে অমূল্য ধনকে সযত্নে রাখার জন্য।’

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে মা হওয়ার সুখবর দেন অভিনেত্রী। পাশাপাশি তিনি লিখেছিলেন, ‘আমরা আনন্দ সহকারে প্রত্যেককে জানাতে চাই আমাদের মেয়ে হয়েছে সারোগেসির মাধ্যমে। এই মুহূর্তে নিজেদের পরিবারকে নিয়ে একান্ত সময় কাটাতে চাই।’

প্রিয়াঙ্কা এই খবর দেওয়ার পর তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত হন। তবে কেউ কেউ অন্যের গর্ভ ভাড়া নিয়ে মা হওয়ার ব্যাপারটি নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com