1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ

পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হবে, ইস্যু বানাবেন না: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে হওয়া ভুল সংশোধন করা হবে। সামান্য ভুল বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানাবেন না।’ শুক্রবার (২০ জানুয়ারি) রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সালে নতুন শিক্ষাক্রমের আলোকে শিক্ষাব্যবস্থার রূপান্তর হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা।

সপ্তম শ্রেণির সাধারণ বিজ্ঞান বইয়ে চৌর্যবৃত্তির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।

এছাড়া, নবম-দশম শ্রেণির বেশ কয়েকটি পাঠ্যবইয়ে ভয়াবহ ভুলের কারণে ইতিহাসবিকৃতি ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সমালোচনার মুখে ভুলের সংশোধনী প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com