1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রতারকের প্রেমে মরিয়া ছিলেন নোরা!

  • আপডেট টাইম :: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। এ নিয়ে গত এক বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন জ্যাকলিন। এ মামলায় জামিন পেলেও অসুস্থ বাবা-মাকে দেখতে বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি।

অন্যদিকে এই মামলায় নাম জড়িয়েছে বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহির। কয়েক দিন আগে সুকেশকে নিয়ে নোরা ফাতেহি বলেন— ‘সুকেশ আমাকে বিশাল বাড়ি ও বিলাসবহুল জীবন দিতে চেয়েছিল। বিনিময়ে আমাকে তার প্রেমের প্রস্তাব গ্রহণ করতে হবে।’ নোরার এই বক্তব্যের দিন কয়েক পরই সুকেশ বিস্ফোরক তথ্য দিলেন। সুকেশ নয় বরং নোরা ফাতেহি তার সঙ্গে প্রেম করার জন্য মরিয়া ছিলেন। শুধু তাই নয় জ্যাকলিনকেও ঈর্ষা করতেন নোরা।

সুকেশ তার আইনজীবী অনন্ত মালিক এবং এ কে সিংয়ের মাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছেন। তারই বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।

সুকেশ বিবৃতিতে দাবি করেছেন— ‘আমি আর জ্যাকলিন গভীর সম্পর্কে ছিলাম। শুরু থেকেই নোরাকে এড়িয়ে চলেছি। কিন্তু নোরা সবসময় বিরক্ত করত, ফোন করত। ববিকে (নোরার আত্মীয়) একটি মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলার বিষয়ে সহযোগিতা করতে বলেছিল নোরা; আমি তাকে সাহায্য করেছি। নোরা বিলাসবহুল ব্র্যন্ডের ব্যাগ, জুয়েলারির ছবি পাঠাতো, যা সে কিনতে চায়। আমি তাকে এসব জিনিস কিনে দিতে বাধ্য হয়েছিলাম। হার্মিস ব্র্যান্ডের ব্যাগ এখনো নোরা ব্যবহার করছে, এ ব্যাগের ক্রয় রশিদ দেখাতে বলুন সে দেখাতে পারবে না। কারণ ২ কোটি রুপির বেশি মূল্যের এই ব্যাগের রশিদ তার কাছে নেই।’

সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি।

তারপর জ্যাকলিন দাবি করেন— শুধু তিনি নন, অনেক তারকাই সুকেশের কাছ থেকে উপহার নিয়েছেন। তাদের মধ্যে নোরা ফতেহিও রয়েছেন। তা হলে কেন শুধু তাকে দোষারোপ করা হচ্ছে? এসব তথ্য প্রকাশ্যে আসার পর নোরা ফাতেহিকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। যদিও নোরা নিজেকে নির্দোষ দাবি করে উপহার পাওয়ার কথা অস্বীকার করেন। এরপর জ্যাকলিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নোরা। তার অভিযোগ— সুকেশ মামলায় তার নাম টেনে জ্যাকলিন তার মানহানি করেছেন। আগামী ২৫ মার্চ ওই মামলার শুনানি হওয়ার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com