1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শরণখোলায় সরকারি ১৮ বস্তা চালসহ আটক ১

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২০

বাগেরহাট: বাগেরহাটে শরণখোলায় পাচারের উদ্দেশে রাখা ১৮ বস্তা সরকারি চালসহ লিটন মুন্সি নামে এক দোকানিকে আটক করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। এবং দোকানে থাকা লিটন মুন্সিকে আটকের নির্দেশ দেন।
শরণখোলা ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, মার্চের শেষের দিকে ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যের চাল বিক্রি না করে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল অধিক লাভের আশায় তাফালবাড়ি বাজারের লিটনের দোকানে মজুদ রাখেন। এখবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই সরকারি চালসহ ব্যবসায়ী লিটন মুন্সিকে আটক করি। আটক লিটন মুন্সি উপজেলার রায়েন্দা গ্রামের মজিদ মুন্সির ছেলে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাইদ বলেন, সরকারি চাল জব্দ ও একজনকে আটকের ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত ডিলার তারিকুল ইসলাম তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে। ডিলার তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com