1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে: নিপুণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : দেশে হিন্দি সিনেমা আমদানির বিরুদ্ধে দীর্ঘদিন সোচ্চার ছিলো চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন। কয়েক দিন আগে বিদেশি সিনেমা আমদানির বিরোধিতা করে অনেকে সরব হন। কিন্তু তাদের মধ্যে অনেকের কণ্ঠ স্বর কিছুটা নরম হয়েছে। এদিকে চিত্রনায়িকা নিপুণের ভাষ্য— হিন্দি সিনেমা আমদানিতে কোনো আপত্তি নেই!

বিষয়টি নিয়ে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শিল্পী সমিতির কার্যালয়ে বৈঠকে বসেন নিপুণ। এসময় শিল্পী সমিতির কমিটির সদস্য ছাড়াও আলমগীর, সুজাতাসহ কয়েকজন জ্যেষ্ঠ অভিনয়শিল্পী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘পরিবেশক ও হল মালিকরা হিন্দিসহ সব ধরনের সিনেমা দেশে চালাতে চাচ্ছেন। জ্যেষ্ঠ অনেকে উপস্থিত থাকলেও সোহেল রানা স্যার, সুচন্দা আপারা আসতে পারেননি। তবে তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি, তারা মতামত দিয়েছেন। এখন শর্তগুলো নিয়ে বাকি ১৮ সংগঠনের সঙ্গে আমরা আলোচনা করব। এরপর সবার মতামত মন্ত্রী মহোদয়কে জানানো হবে।’

হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দেওয়ার কারণ ব্যাখ্যা করে নিপুণ বলেন, ‘সিনেমা ও সিনেমা হলের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির পক্ষে আমরা।’

তবে শর্তগুলো কী তা গণমাধ্যমকে জানানো হয়নি। শর্তগুলো নিয়ে এক সপ্তাহের মধ্যে ১৮ সংগঠনের সঙ্গে কথা বলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান নিপুণ।

শিল্পী সমিতির মিটিংয়ে ডিপজল-রুবেল-মৌসুমীসহ মিশা-জায়েদ প্যানেলের কেউ উপস্থিত ছিলেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com