1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গোবরে চলবে মারুতি সুজুকির এই গাড়ি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

এক্সক্লুসিভ ডেস্ক : পরিবেশ রক্ষা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বেড়েই চলছে। বিভিন্ন সংস্থা নিয়ে আসছে তাদের বৈদ্যুতিক গাড়ি। এবার মারুতি সুজুকি এমন গাড়ি নিয়ে আসছে যেটি চলবে গোবরে অর্থাৎ বায়োগ্যাসে। অন্যদের থেকে একধাপ এগিয়ে বায়োগ্যাসচালিত গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করছে ভারতের অন্যতম জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি। আর সেসব গাড়ি চালানোর জন্য সংস্থার মূল উপাদান হচ্ছে গোবর।

সম্প্রতি ক্লিনার ফুয়েল বিকল্পগুলোতে ফোকাস করার কথা বলা হয়েছে। সেই চিন্তাভাবনা থেকেই সংস্থাটি বায়োগ্যাস তৈরিতে গোবর ব্যবহার করবে, যা ভবিষ্যতে সিএনজিচালিত গাড়ি চালানোর কাজে ব্যবহৃত হবে। এই মুহূর্তে মারুতি সুজুকিই ভারতের একমাত্র সংস্থা, যাদের কাছে সিএনজি পণ্যের বৃহত্তম পোর্টফোলিও রয়েছে। আর সেই গাড়িগুলোকেই চালাতে সংস্থাটি এবার বিকল্প জ্বালানি ব্যবহারের পথে হাঁটতে চাইছে বলেই ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কার্বন নিঃসরণ কমাতে এই মুহূর্তে সুজুকির অনন্য উদ্যোগ হলো বায়োগ্যাস। আর সেই বায়োগ্যাসের অন্যতম উৎস হলো গোবর। এই বায়োগ্যাস মারুতির সিএনজি মডেলগুলোর জন্য ব্যবহার করা যেতে পারে। গ্রামাঞ্চলের প্রায় অধিকাংশ মানুষই গোবরকে বর্জ্য হিসেবে ব্যবহার করেন। সেই গোবর থেকেই বায়োগ্যাস তৈরি করে গাড়ি চালাতে পারবেন।

মারুতি সুজুকির এই গাড়ি ভারত ছাড়াও আফ্রিকা, জাপানসহ এশিয়ার অন্য দেশেও চলবে। সংস্থা বলছে, ১০টি গরু থেকে প্রাপ্ত গোবর একদিনের জন্য একটি গাড়ি চালানোর জন্য যথেষ্ট হবে। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যে বাজারে আসবে এই গাড়ি। প্রতিযোগিতা করবে বড় বড় সংস্থার বৈদ্যুতিক গাড়ির সঙ্গে।

সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com