1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সানি’র পরিকল্পনায় ‘ক্যান্সার’ সচেতনতায় গান গাইলেন ১২ জন কণ্ঠশিল্পী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

মারুফ সরকার : ক্যান্সার সচেতনতায় গান গাইলেন হালের ১২ জন কণ্ঠশিল্পী। সাংবাদিক ও কণ্ঠশিল্পী সানি আজাদ’র পরিকল্পনা ও উদ্যোগে ‘ক্যান্সার’ শিরোনামের গানটির কথা লিখেছেন- গীতিকবি নীহার আহমেদ। সুর করেছেন- সুরকার ও কণ্ঠশিল্পী বেলাল খান। মিউজিক করেছেন- সঙ্গীতপরিচালক ও কণ্ঠশিল্পী রিয়েল আশিক।

১২ জন কণ্ঠশিল্পীর মধ্যে রয়েছেন- প্রমিত কুমার, মুন, সানিয়া রমা, পূর্ণ মিলন, সানি আজাদ, রিয়েল আশিক, রাইসা খান, ফারদিন খান, রুমি খান, ইবনে  সালমা, নাদিরা মুক্তা এবং আতিক ইসলাম। গানটির ভিডিও পরিচালনায় থাকছেন- ওয়াহিদ বিন চৌধুরী।

এ প্রসঙ্গে সানি আজাদ বলেন, দেশে ক্যান্সার রোগির সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমার বড় বোন কোলন ক্যান্সারে মারা গেছে সম্প্রতি। তার মৃত্যুর পর আমি বুঝতে পারি ক্যান্সার কতটা ঘাতকব্যাধী ও ভয়াবহ ব্যাপার। এই রোগ শুধু ব্যক্তিকে নয়; আক্রান্ত ব্যক্তির পরিবারকেও মানসিক এবং অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেয়। আসলে, এই রোগ যে পরিবারে হয়; সে পরিবারের মানুষজনই শুধু ক্যান্সারকে উপলদ্ধি করতে পারে। তাই মানুষকে কিছুটা হলেও সচেতন করার উদ্দেশ্যে এই পরিকল্পনাটা মাথায় আসে এবং আমরা একসাথে সবাই গানে গানে ক্যান্সার সচেতনতায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি। অচিরইে গানটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ‘সানি আজাদ বিডি’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com