1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

অসম প্রেম-বিয়ে: স্বামীর বিরুদ্ধে রাখির পরকীয়ার অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ৬ বছরের ছোট প্রেমিক আদিল ডুরানিকে বিয়ে করেছেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। গত মাসের মাঝামাঝি সময়ে এ জুটির গোপন বিয়ের খবর প্রকাশ্যে আসে। শুরুতে বিয়ের কথা অস্বীকার করেন আদিল। গত ১৬ জানুয়ারি বিয়ের কথা স্বীকার করেন তিনি। এ নিয়ে জলঘোলা কম হয়নি। এবার রাখির অভিযোগ— পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আদিল।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জিমে গিয়ে পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন রাখি। এসময় আবেগপ্রবণ হয়ে পড়েন রাখি সাওয়ান্ত। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন— ‘আদিলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। আদিল এক নাম্বারের মিথ্যুক। কোরআন ছুঁয়ে আমাকে বলেছিল, ওই মেয়েটাকে ব্লক করে দেবে। কিন্তু এখনো করেনি। বরং মেয়েটির সঙ্গে কথা বলে। ওই মেয়ে এখন আদিলকে ব্ল্যাকমেইল করছে। কারণ, নোংরামীর প্রমাণ মেয়েটির কাছে আছে।’

তবে কোন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আদিল, তা অবশ্য জানাননি। সাংবাদিকদের কড়া বার্তা দিয়ে রাখি বলেন, ‘আপনারা আদিলের সাক্ষাৎকার নিয়ে ওকে আর সেলিব্রিটি বানাবেন না। সেটা করলে আমি এই জিমে আসা বন্ধ করে দেব। আমার সঙ্গে কথা বলতে পারবেন না।’

পরক্ষণেই অনুরোধ করে রাখি বলেন, ‘আমি আপনাদের পায়ে ধরছি, ওকে সেলিব্রিটি বানাবেন না। আমিই সংবাদমাধ্যমে ওকে জনপ্রিয় করে তুলেছিলাম। এখন আমিই অনুরোধ করছি আপনাদের, ওকে লাইমলাইট দেবেন না। আদিল আমাদের বিয়ের ফায়দা লুটছে। ও আমাকে ব্যবহার করে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিতে চেয়েছিল।’

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়ানোর তিন মাসের মাথায় বিয়ে করেছেন রাখি-আদিল। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি।

বর্তমানে মানসিকভাবে দারুণভাবে বিপর্যস্ত রাখি সাওয়ান্ত। গত ২৮ জানুয়ারি তার মা জয়া সাওয়ান্ত মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মস্তিষ্কে ম্যালিগন্যান্ট টিউমার ছিল। পরে তা ফুসফুস এবং কিডনিতে কোষ ছড়িয়ে পড়ে। মাকে হারিয়ে শোকে বিহ্বল এই অভিনেত্রী।

২০১৯ সালে ব্যবসায়ী রীতেশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান রাখি। যদিও অনেকেই ধারণা করেছিলেন, বিয়ের বিষয়টি বানিয়ে বলেছেন এই অভিনেত্রী। ভক্তদের অনুরোধে ২০২১ সালে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে সর্বপ্রথম স্বামীকে প্রকাশ্যে আনেন। পরবর্তীতে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন রাখি সাওয়ান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com