1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

স্পেনে নগ্ন হয়ে হাঁটার অধিকার পেলেন তিনি

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে এক ব্যক্তির রাস্তায় নগ্ন হয়ে হাঁটার অধিকারকে স্বীকৃতি দিয়েছে আদালত। দেশটির উচ্চ আদালত ভ্যালেন্সিয়া অঞ্চলের একটি শহরের রাস্তায় নগ্ন হয়ে হাঁটার জন্য জরিমানা করা এবং পরে নগ্ন অবস্থায় আদালতের শুনানিতে অংশ নেওয়ার চেষ্টা করা ওই ব্যক্তির পক্ষে রায় দিয়েছে।

আদালত অবশ্য জনসাধারণের নগ্নতা সংক্রান্ত স্প্যানিশ আইনে ‘শূন্যতা’ থাকার বিষয়টি স্বীকার করেছে।

২৯ বছর বয়সী আলেজান্দ্রো কলোমার জানিয়েছেন, তিনি ২০২০ সালে জনসমক্ষে নগ্ন হয়ে হাঁটা শুরু করেছিলেন। তিনি নগ্ন হয়ে হাঁটার সময় অপমানের চেয়ে বেশি সমর্থন পেয়েছেন। অবশ্য তাকে একবার ছুরি দিয়ে হুমকি দেওয়া হয়েছিল। নগ্ন হয়ে হাঁটার অভিযোগে তাকে ভ্যালেন্সিয়া অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী জরিমানা করেছিল। বিষয়টি নিয়ে নিম্ন আদালতে গেলে আদালত তার বিপক্ষে রায় দিয়েছিল।

কলোমার মাত্র একজোড়া হাইকিং বুট পরে আদালতে আসার ভিডিও করেছিলেন। পরে তাকে পোশাক পরার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে তিনি যুক্তি দিয়েছিলেন যে, জরিমানা তার আদর্শিক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে।

তিনি বলেছেন, ‘জরিমানা কোনও মানে হয় না। তারা আমাকে অশ্লীল প্রদর্শনীবাদের জন্য অভিযুক্ত করেছে। অভিধান অনুসারে এটি যৌন অভিপ্রায়কে বোঝায় এবং আমি যা করছিলাম তার সাথে এর কোনও সম্পর্ক নেই।’

১৯৮৮ সাল থেকে স্পেনে জনসাধারণের নগ্নতা বৈধ। যে কেউ রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে পারে। তবে ভ্যালাডোলিড এবং বার্সেলোনার মতো কিছু অঞ্চল নগ্নতা নিয়ন্ত্রণ করতে তাদের নিজস্ব আইন চালু করেছে। উচ্চ আদালত জানিয়েছে, আলদাইয়া অঞ্চলে নগ্নতা নিষিদ্ধ করার কোনও আইন নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com