1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

পানি সঙ্কটে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট টাইম :: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক মাস ধরেই ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ ছাড়া দিন পার করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের। এবার তাদের সঙ্কটের তালিকায় যুক্ত হয়েছে পানি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটির কয়েকটি অঞ্চলে পানি  সরবরাহ ব্যাহত হচ্ছে।

প্রাদেশিক পানি সরবরাহ প্রতিষ্ঠান র‌্যান্ড ওয়াটার চলতি সপ্তাহে জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ না থাকায় পাম্প স্টেশনে পানি তোলা যাচ্ছে না। এর ফলে জোহানেসবার্গ এবং প্রিটোরিয়ার কিছু অংশে পানি সরবরাহ বন্ধ রয়েছে।

থমাস মাবাসা নামের একজন রেলকর্মী জানিয়েছেন, তিনি কর্মস্থলে গোসল সেরে নেন। কিন্তু তার সন্তানরা বাড়িতে গোসল করতে পারছে না। তাদেরকে গোসল না করেই স্কুলে যেতে হচ্ছে।

এই পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর উত্তরে সোশাংগুভে শহরে রাস্তায় নেমেছেন বাসিন্দারা। বিক্ষোভকারীরা পাথর ও বর্জ্য দিয়ে রাস্তা অবরোধ করেছিলেন।

মাবাসা বলেন, ‘কখনও কখনও মধ্যরাতে পর্যন্ত বসে থাকি পানির আশায়, যাতে পানি চলে যাওয়ার আগেই বাচ্চার গোসল সেরে নিতে পারে।’

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত অর্থনীতির দেশটি গত বছরে রেকর্ড বিদ্যুতের ঘাটতির কারণে পঙ্গু হয়ে গেছে। কারণ দেশটির বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান এসকম ঋণের ভারে জর্জরিত। অর্থ সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য তেল ও কয়লা কিনতে পারছে না প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com