1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। শনিবার রাতে এ বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালতের যেকোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতা প্রদানের একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিচারকদের দ্বারা বাড়াবাড়ি রোধ করার জন্য এই আইনটি প্রয়োজন।

তবে বিরোধীদের দাবি, এই প্রস্তাব পাস হলে সর্বোচ্চ আদালত দুর্বল হয়ে পড়বে। ইসরায়েলি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে সরকার বিচারিক নিয়োগের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ কঠোর করবে এবং সরকারী সিদ্ধান্ত বা নেসেটের কোনও আইনকে বদলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করবে।

ডভ লেভেংলিক নামের একজন সফটওয়্যার প্রকৌশলী তেল আবিবে রয়টার্সকে বলেছেন, ‘আমি আজ রাতে এখানে ইসরায়েলের গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তরের বিরুদ্ধে প্রতিবাদ করছি। এটি অপমানজনক…।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com