1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সিরিয়ায় ভূমিকম্পে ২৩৭ জনেরও বেশি নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় কমপক্ষে ২৩৭ জন মারা গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বিবিসি ও এএফপি জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৬২৯ জন আহত হয়েছে। মারা গেছে ২৩৭ জন।

এর আগে সিরিয়ার একটি হাসপাতাল এএফপিকে জানায়, ভূমিকম্পে তুর্কিপন্থী দলগুলোর নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ নিয়ে মোট মারা গেছে ২৪৫ জন।

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা দ্রুতই বাড়ছে। তুরস্কে এখন পর্যন্ত ৭৬ জন নিহত এবং ৪৪০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ভূমিকম্পের মাত্রা ছিলো ৭.৮ এবং এটি স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে আঘাত হানে। গাজিয়ানতেপ শহরের কাছে এর গভীরতা ছিল মাত্র ১৭.৯ কিলোমিটার।

ভূম্পিকম্পটি রাজধানী আঙ্কারা এবং তুরস্কের অন্যান্য শহরেও অনুভূত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চলজুড়েই কম্পন অনুভূত হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সইলু বলেন, ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস।  প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।

সূত্র : এএফপি, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com