1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছেন এ্যাড. মিলন এমপি

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বাগেরহাট: করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে দুয়ারে দুয়ারে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন বাগেরহাট-৪সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।  বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় ৫ হাজার অসচ্ছল পরিবারে জরুরি খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছেন সোমবার বিকালেবেশ কয়েকজন স্বেচ্ছাসেবীর সহায়তায় গাড়িতে করে চাল, ডাল আলু, তেল নিয়ে অসহায় খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেন  এ্যাড.মিলন এম পি ।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ.লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ইউনিয়ন আ. লীগ সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ এ সময় উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য অ্যাড. মিলন বলেন, শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। করোনা প্রতিরোধে সকলে ঘরে থাকুন। খাবার পৌছে দেওয়া হবে।
পর্যায়ক্রমে মোরেলগঞ্জ-শরণখোলার ২০ টি ইউনিয়নের ৫ হাজার কর্মহীন পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে বলেও এমপি জানান।

শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com