1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি

মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের পাশে চিত্রনায়িকা ববি

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বিনোদন প্রতিনিধি : করোনা মোকাবিলায় ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতিমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরনের শুটিং। পাশাপাশি তারকারাও এ মহামারি ভাইরাস নিয়ে নানান ধরনের পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পাশে দাঁড়াচ্ছেন অসহায় মানুষের। সেই কাতারে এবার যুক্ত হলেন নায়িকা ববি। তবে দিনের আলোতে নয়, মধ্যরাতে বেশ গোপনেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন তিনি।
গত দুইদিন ধরে রাজধানীর কারওয়ান বাজার, মিরপুরসহ বেশ কয়েকটি জায়গায় অসহায় মানুষদের ত্রাণ দিয়ে সাহায্য করছেন এই নায়িকা।
ববি বলেন, আমি কিছুদিন আগে রাতে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু মানুষকে দেখি, দেখেই মনে হচ্ছিলো তারা বেশ কষ্টে আছে। আর তাই নিজের জায়গা থেকে গত দুইদিন ধরে বেশ কিছু খেটে খাওয়া মানুষকে নিজের সাধ্যমত কিছু দিয়ে সহায়তা করার চেস্টা করছি।
এদিকে, ববির গ্রামের বাড়ি জামালপুরে মসজিদ ও মাদ্রাসায় সহায়তা করেছেন বলেও তিনি জানান।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com