1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

অশ্লীল মেসেজ-রাত্রিযাপনের প্রস্তাব, চাচার বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : অশ্লীল মেসেজ, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে কাকার বিরুদ্ধে মামলা করেছেন কলকাতার টিভি অভিনেত্রী পায়েল সরকার। ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব ঘোষ, পেশায় জিম ট্রেইনার। অভিনেত্রীর দাবি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বেশ কিছু দিন ধরে ওই ব্যক্তি তাকে অশ্লীল ছবি পাঠিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিচ্ছিলেন। প্রথমে নাম্বারটি ব্লক করে দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। বরং নানাভাবে তাকে উত্যক্ত করছিলেন। সঞ্জীব ঘোষ নামের ওই ব্যক্তি এই অভিনেত্রীর সম্পর্কে চাচা হয়।

পশ্চিমবঙ্গ রাজ্যের মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক পায়েল সরকার। এ অভিনেত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে আমার কাছের এক সদস্য আমাকে কুপ্রস্তাব দিতে থাকে। নানারকম অশ্লীল ভাষায় কথা বলতে থাকে। উনি যখন এমনটা করছিলেন, তখন আমি ঠিক বিশ্বাস করতে পারিনি। কারণ উনি আমাকে জন্মাতে দেখেছেন। আমি ওনাকে বলেছিলাম তুমি কি মজা করছো? তখন আমাকে বলে যে, আমি তোকে অন্যরকমভাবে পেতে চাই। আমার সঙ্গে হট ড্রেস পরে দেখা কর। আমি বললাম, বাড়িতে বিষয়টি জানিয়ে দেব। তখন উনি বলেন, যা ইচ্ছা কর।’

পায়েল সরকারে ছবি দিয়ে অশ্লীলভাবে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সঞ্জীব। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমি ওনার ফোন নাম্বার ব্লক করে দিই। তখন আমার ছবি অশ্লীলভাবে বানিয়ে মিম তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দেয়। এরপর আমি ব্যারাকপুর সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করি।’ তবে এ বিষয়ে জিম ট্রেইনার সঞ্জীব ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

‘ভালোবাসা ডটকম’ নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন পায়েল সরকার। এরপর ‘বেনে বউ’, ‘অন্দর মহল’, রেশমি ঝাঁপি’, ‘নেতাজি’, ‘টাপুর টুপুর’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ প্রভৃতি নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেন এই অভিনেত্রী। পাশাপাশি মডেলিং ও লেখালেখিতে সরব পায়েল সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com