1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

‘শকুন্তলা’ হতে কত টাকা নিলেন সামান্থা?

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। গত বছরটি নানা জটিলতার মধ্য দিয়ে পার করেছেন। বিশেষ করে শারীরিক অসুস্থতা তাকে কাবু করে ফেলেছে। গত অক্টোবরে সামান্থা জানান, মায়োসাইটিস নামে এক জটিল রোগে ভুগছেন তিনি।

সামান্থার পরবর্তী সিনেমা ‘শকুন্তলম’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত ৯ জানুয়ারি এ সিনেমার ট্রেইলার মুক্তি পর ভূয়সী প্রশংসা কুড়ান সামান্থা। কিন্তু গুঞ্জন উড়ছে, সিনেমাটির জন্য পারিশ্রমিক কম নিয়েছেন তিনি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে— একটি সূত্র জানিয়েছেন, সিনেমাটির জন্য সামান্থা ৭ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। আরো কয়েকটি সূত্র বলছেন, ‘শকুন্তলম’ সিনেমার জন্য ১৫০ দিন বরাদ্ধ দিয়েছিলেন সামান্থা। আর এজন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। আবার কেউ কেউ দাবি করেছেন, সামান্থা সিনেমাটির জন্য পারিশ্রমিক চেয়েছিলেনই আড়াই কোটি রুপি; আর সেটাই নিয়েছেন তিনি।

গত বছরের মাঝামাঝি সময়ে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছিল, সামান্থা দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয়। প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিয়ে থাকেন ৩-৫ কোটি রুপি।

তা হলে আড়াই কোটি রুপি পারিশ্রমিক কেন নিলেন সামান্থা? এক প্রতিবেদনে জানা যায়, ‘শকুন্তলম’ সিনেমা সামান্থাকে আরো খ্যাতি এনে দেবে- এটা তার বিশ্বাস। এজন্য স্বেচ্ছায় সর্বনিম্ন ৩ কোটি রুপি পারিশ্রমিক থেকে ৫০ লাখ রুপি কমিয়ে আড়াই কোটি রুপি নিয়েছেন সামান্থা নিজেই। বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

‘শকুন্তলম’ সিনেমার ট্রেইলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, ‘‘জীবনে যতই সংগ্রামের মুখোমুখি হই না কেন, কখনো একটি জিনিস বদলাবে না। আর তা হলো চলচ্চিত্র। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ততটা ফিরিয়ে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ‘শকুন্তলম’ এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে।’’

পরিচালককে ধন্যবাদ জানিয়ে সামান্থা বলেছিলেন, ‘আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ এই চরিত্রের জন্য গুনাশেখর স্যার আমাকে বেছে নিয়েছেন।’

‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com