1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নিউইয়র্কে বাসায় আগুন, দুই শিশুসহ নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ৫ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) ভোরে নিউইয়র্কের স্প্রিং ভ্যালির একটি বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানায়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে ১১৮ লেক স্ট্রিটে একটি আবাসিক বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রকল্যান্ড কাউন্টির ফায়ার সার্ভিস।

স্থানীয় ফায়ার সার্ভিসের কো-অর্ডিনেটর ক্রিস্টোফার কিয়ার বলেন, আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছে বলে খবয় পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে বাড়িটিতে প্রবেশের চেষ্টা চালানো হলেও, পরিস্থিতি ভয়াবহ থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি।

‘একপর্যায়ে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও, বাড়ির ভেতরে আটকে থাকা লোকজনকে উদ্ধার করতে ব্যর্থ হন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। পরে ভবনটির একতলা থেকে দুটি ও দুতলা থেকে তিনটি মরদেহ বাইরে নিয়ে আসা হয়।’

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ পরিচালনার সময় ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। তাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, আহত বাকি পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিয়ার আরও বলেন, আগুন ছড়িয়ে পড়লে এক ব্যক্তি দুতলা থেকে লাফ দেন। আগুন লাগার কারণ ও উৎস উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। স্প্রিং ভ্যালির পুলিশ প্রধান রিক ওলেসজুক বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই আমরা অগ্নিকাণ্ডের কারণ জানতে পারবো বলে আশা করছি। এ ঘটনায় আমরা পুরো স্প্রিং ভ্যালি ও নিউইয়র্কবাসী শোক জানাচ্ছি।

সূত্র: সিবিএস নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com