1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জামিন পেলেন মাহি

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বিনোদন ডেস্ক : দুই মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তার আইনজীবী আদালতে জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন। তবে মাহি কারাগার থেকে কখন বের হচ্ছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

মাহিয়া মাহির জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক।

তিনি বলেন, ‘মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এরপর দুপুর দেড়টার দিকে আদালতে নেওয়া হয়। আদালতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে অন্তঃসত্ত্বা হওয়ায় তার রিমান্ড মঞ্জুর করেননি বিচারক। তবে বিকালে তার আইনজীবীরা জামিনের আবেদন করলে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইকবাল হোসেন মাহির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ পৃথক দায়ের করা দুটি মামালাতেই জামিন মঞ্জুর করেন।’

মাহিয়া মাহির আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, ‘দুপুরে মাহিয়া মাহির জামিন চাওয়া হয়নি। এখন আমরা তার জামিন চাইলে বিচারক তা মঞ্জুর করেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com