1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ

সিটি নির্বাচন: মাহিকে সঙ্গে নিয়ে ফরম জমা দিলেন রাসেল সরকার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন নেতা। মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাইয়ের স্ত্রী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বুধবার (১২ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

নেতাকর্মীরা জানান, চিত্রনায়িকা মাহিয়া মাহি হচ্ছেন গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই রকিব সরকারের স্ত্রী। সেই হিসাবে বুধবার বিকালে চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

একই দিনে অন্যা নেতারা দলীয় মনোনয়নপত্র জামা দিয়েছেন বলে জানা গেছে। দুপুরে মাহিয়া মাহি তার ফেইসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন- ধানমন্ডিতে পার্টি অফিস যাই, ভাইয়ার মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়নপত্র জামা দিয়ে তিনি লিখেন– আলহামদুলিল্লাহ জয় আমাদের হবেই ইশাহআল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনে সর্বাধিক ১১ জন দলীয় মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে মঙ্গলবার ফরম সংগ্রহ করেছেন সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান। ২০১৩ সালের ভোটে আজমত উল্লা খান আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির এম এ মান্নানের কাছে পরাজিত হন। পরেরবার ২০১৮ সালে দলের মনোনয়নে জয়ী হন জাহাঙ্গীর আলম। এর মধ্যে গত বছর বিতর্কিত মন্তব্য করে তিনি দল ও মেয়র পদ থেকে বরখাস্ত হন। এর পর থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুর রহমান। তিনিও এবার দলীয় মনোনয়ন চেয়েছেন।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার বলেন, আমি আশা করছি, প্রধানমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে দলের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com