1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন এবারো বিশ্বকাপ শিবিরে জন্মদিনের কেক কাটলেন মেসি ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভেস্তে গেল নায়িকার বিয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক : ভেস্তে গেল টলিউডের চিত্রনায়িকা পূজা ব্যানার্জির বিয়ে। আগামী ১৫ এপ্রিল দীর্ঘ দিনের প্রেমিক কুণাল বার্মার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তার। কিন্তু মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে সব আয়োজন বাতিল করা হয়েছে বলে ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আপাতত বিয়ের আনুষ্ঠানিকতার সব আয়োজন বাতিল করা হয়েছে। তবে আগামী ১৫ এপ্রিল শুধু রেজিস্ট্রি বিয়ে করতে পারেন। যদি করোনার তাণ্ডব আরো বেড়ে যায় তাহলে এ পরিকল্পনাও বাতিল করা হবে।

কুণাল বার্মার সঙ্গে দীর্ঘ ৯ বছর প্রেম করার পর ২০১৭ সালে হঠাৎ বাগদান সারেন পূজা। এরপর দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। বিয়ে নিয়ে কোনো সাড়া শব্দও পাওয়া যায়নি। গত মার্চের মাঝামাঝি সময়ে অর্থাৎ বাগদানের দুই বছর পর পূজা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্থিরচিত্র পোস্ট করে বিয়ের ঘোষণা দেন।

অভিনয় ক্যারিয়ারে অনেক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন পূজা। বেশ কিছু হিন্দি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পরবর্তীতে নাম লেখান চলচ্চিত্রে। তেলেগু ভাষার ‘ভিড়ু থেড়া’ সিনেমার মাধ্যম চলচ্চিত্রে পা রাখেন। এরপর দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’, সোহমের বিপরীতে ‘লাভেরিয়া’, ইন্দ্রনীলের বিপরীতে ‘তিন পাত্তি’সহ অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন পূজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com