1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

কিম জং উনের বোনের কড়া হুমকি

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন সতর্ক করে দিয়ে বলেছেন, সাম্প্রতিক মার্কিন-দক্ষিণ কোরিয়া চুক্তি কোরীয় উপদ্বীপের পরিস্থিতে ‘আরও গুরুতর বিপদের’ দিকে নিয়ে যাবে।

কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাকে ‘আরো নিখুঁত করা উচিত।’

চলতি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন মোতায়েন করতে এবং পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকি মোকাবেলায় সিউলকে তার পারমাণবিক পরিকল্পনায় সম্পৃক্ত করতে সম্মত হয়েছে। এর বিনিময়ে দক্ষিণ কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি না করতে সম্মত হয়েছে। চুক্তিটি ওয়াশিংটন ঘোষণা হিসাবে পরিচিত। চলতি সপ্তাহে আমেরিকার রাজধানীতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের সাথে প্রেসিডেন্ট জো বাডেনের আলোচনার সময় এটি ঘোষণা করা হয়েছিল।

চুক্তির কথা উল্লেখ করে কিম ইয়ো বলেছেন, ‘শত্রুরা যত বেশি পারমাণবিক যুদ্ধের অনুশীলনের জন্য প্রস্তুত হবে এবং কোরীয় উপদ্বীপের আশেপাশে তারা যত বেশি পারমাণবিক সম্পদ স্থাপন করবে, আমাদের আত্মরক্ষার অধিকারের মহড়া তত শক্তিশালী হবে। তাদের সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।’

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই পদক্ষেপের ফলে ‘শুধুমাত্র উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা তৈরি হবে এবং বিশ্ব আরও গুরুতর বিপদের সম্মুখীন হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com