1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

আমরা অনেক এগিয়ে: এরদোয়ান

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। তবে প্রথম রাউন্ডেই তার বিজয় নিশ্চিত হওয়ার ব্যাপারে তিনি এখনো দ্বিধায় রয়েছেন।

রোববার গভীর রাতে আঙ্কারায় পার্টির সদরদফতরে বক্তৃতাকালে এরদোয়ান বলেন, তিনি প্রধান বিরোধীদলের প্রার্থীর চেয়ে ২.৬ মিলিয়ন ভোটে এগিয়ে আছেন।

তিনি আরও বলেন, আমার পুরো রাজনৈতিক জীবনে কোনো ব্যতিক্রম ছাড়াই সবসময় জাতীয় ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে আসছি। আমরা এই নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আগামী নির্বাচনের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করব।

এরদোয়ান বলেন, সরকারি ফলাফলে তার ব্যবধান আরো বাড়বে। তিনি বলেন, আমি বিশ্বাস করি, আমরা প্রথম রাউন্ডেই জয়ী হবো।

নির্বাচনের আগে বিশ্লেষকেরা বলছিলেন যে রিসেপ তায়েপ এরদোয়ান তার পুরো ক্যারিয়ারে এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। তারা এখন বলছেন, তিনি অনেক ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের ভোট অনিবার্য।

রাষ্ট্রীয়-পরিচালিত আনাদুলু নিউজ অ্যাজেন্সির হিসাব অনুযায়ী, ৯৫ ভাগ ভোট গণনার পর রিসেপ তায়েপ এরদোয়ান ৪৯.৫২ ভাগ ভোট পেয়েছেন। আর তার প্রধান চ্যালেঞ্জার কেমোল কিলিকদারুগ্লু পেয়েছেন ৪৪.৭৬ ভাগ। কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পান তবে ২৮ মে দ্বিতীয় রাউন্ডের ভোট হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫.২৮ ভাগ ভোট। উগ্র জাতীয়তাবাদী এই প্রার্থী দ্বিতীয় রাউন্ড ভোট হলে কিংমেকার হতে পারেন বলে অনেক মনে করছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com