1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

নিউজিল্যান্ডের রাজধানীতে হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। তাছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ড হ্যারাল্ডের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের লোফারস লজ নামে একটি চারতলা হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় জরুরি সেবা সংস্থার সদস্যরা।

জানা গেছে, দুর্ঘটনাকবলিত ভবন থেকে ২০-২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে, ভবনটিতে অবস্থান করা অনেকেই এখনো নিখোঁজ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে। এ সময় আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ায় একজন গুরুতর আহত হয়েছেন।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে হোস্টেলটিতে ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে কি না তা নিয়ে তদন্ত চলছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি শ্রদ্ধা। বিপদাপন্ন মানুষদের উদ্ধার করতে গিয়ে তারা নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন।

তিনি আরও বলেন, ওয়েলিংটনের জন্য এটি বিশাল ট্র্যাজেডি। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সূত্র: নিউজিল্যান্ড হ্যারাল্ড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com