1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

২৮ মে তুরস্কে দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৮ মে এরদোয়ান ও কামাল কিলিচদারোগ্লুর মাঝে দ্বিতীয় রাউন্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ মে) তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধান নির্বাচন কমিশন বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোয়ান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোয়ান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৫ লাখ ভোট বেশি পেয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, সেটি পাননি। অন্য কোনো প্রার্থীও ৫০ ভাগের বেশি ভোট পায়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোয়ান এবং কামাল কিলিচদারোগ্লু।

সূত্র : আল জাজিরা, সিএনএন, বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com