1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

হাইকোর্টের নির্দেশে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল, পাশে দাঁড়ালেন মমতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতা হাইকোর্টের রায়ে শুক্রবার (১২ মে) পশ্চিমবঙ্গে ৩৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে। এখন সেই চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

সোমবার (১৫ মে) পশ্চিমবঙ্গের সচিবালয় নব্বানে মমতা ব্যানার্জী বলেন, যাদের চাকরি গেছে, তারা কেউ মন খারাপ করবেন না। সরকার আপনাদের পাশে রয়েছে। অনেকে ডিপ্রেশনে ভুগছেন, অনেকে এমন পরিস্থিতি থেকে ‍মুক্তির আবেদন জানিয়েছেন। কেউ কিছু করে ফেললে কী হবে? আমাদের সরকার মানবিক, আমরা হাইকোর্টে আবেদন করবো।

মুখ্যমন্ত্রী আরও বলেন, এমনিতেই বিভিন্ন দপ্তরে অনেক নিয়োগ পড়ে রয়েছে। আমি আদালতকে দায়ী করছি না। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে যারা রোজ চিৎকার করেন, তাদের জন্যই আজ ৩৬ হাজার মানুষের চাকরি চলে গেলো। আমরা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপত্তি জানাবো।

এর আগে প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছিলেন, এ নির্দেশকে আইনগতভাবে চ্যালেঞ্জ করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com