1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

নাইজেরিয়ায় পানি নিয়ে কৃষক-পশুপালক সংঘর্ষ, নিহত ৩০

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) নাইজেরিয়ার প্রশাসন এ তথ্য জানিয়েছে।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় কৃষকদের সঙ্গে পশুপালকদের এমন সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষের কারণ মূলত পানি ও জমি। এই ধরনের সংঘর্ষের ঘটনায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ওই অঞ্চলে দেশের প্রতিরক্ষাবাহিনী বিশেষ কিছু করে উঠতে পারেনি। লড়াই থামানো যায়নি।

নাইজেরিয়ার প্রশাসন জানায়, অসংখ্য বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এপি জানিয়েছে, বহু মানুষ নিখোঁজ। নিহতের সংখ্যাও আরও বাড়তে পারে। আক্রমণকারীরা মূলত তিনটি গ্রামে হামলা চালায়। এখনও পর্যন্ত আক্রমণকারীদের খুঁজে পাওয়া যায়নি। কেউ গ্রেপ্তার হয়নি। কোনো গোষ্ঠী এই আক্রমণের দায়ও স্বীকার করেনি।

ইমার্জেন্সি রেসপন্স ইউনিটের কর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, আক্রমণ যখন হয়, তখন সেখানে নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি।

সূত্র: ডয়চে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com