1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, যেকোনো সময় গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ১৭ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। যেকোনো সময় তিনি গ্রেপ্তার হতে পারেন। বুধবার এক টুইটে ইমরান এ আশঙ্কার কথা জানিয়েছেন।

পুলিশ বাড়ি ঘিরে রেখেছে উল্লেখ করে ইমরান টুইটারে লিখেছেন, ‘গ্রেপ্তারের আগে সম্ভবত এটি আমার শেষ টুইট। আমি আতঙ্কিত যে, পাকিস্তান ধ্বংসের পথে হাঁটছে। আমি ভয় করছি,  আজ যদি বুদ্ধি প্রয়োগ না করা হয়, তাহলে আমরা এমন একটি পর্যায়ে পৌঁছে যেতে পারি যেখানে আমরা টুকরা হয়ে যাওয়া অংশগুলো জোড়া দিতে পারব না।’

এর আগে গত মঙ্গলবার একটি দুর্নীতি মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ওই গ্রেপ্তারকে অবৈধ ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তির নির্দেশ দেয়। শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট ওই মামলায় জামিন দেয় ইমরান খানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com