1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৪ দেশে সুনামি সতর্কতা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ কারণে নিউজিল্যান্ড, ভানুয়াতু, ফিজি ও কিরিবাতিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) আঘাত হানা এ ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭ দশমিক ৮। সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ফিজি, ভানুয়াতু এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যে অবস্থিত উপকূলের এক হাজার কিলোমিটার স্থানজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি উৎপত্তি হয়।

এদিকে হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক টুইট বার্তায় জানিয়েছে, তাদের দেশে বর্তমানে সুনামির শঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র (এনটিডব্লিউ) জানিয়েছে, ভানুয়াতু, ফিজি, কিরিবাতি ও নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় উপকূলে সুনামিতে ৩ মিটার পর্যন্ত ঢেউ তৈরি হতে পারে।

সূত্র: সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com