1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

ইতালিতে বন্যায় ৯ জনের মৃত্যু: ১৩ হাজার মানুষ বাড়িঘর ছাড়া

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে ২০ টিরও বেশি নদীর তীর প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৩ হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়।

বিবিসি জানিয়েছে, রিমিনির উত্তর-পূর্ব উপকূল এবং ১১৫ কিলোমিটার দূরে বোলোগনা শহরের মধ্যে প্রায় প্রতিটি নদীই প্লাবিত হয়েছে। এলাকাগুলোতে প্রায় ২৮০টি ভূমিধসের ঘটনা ঘটেছে।

৭১ বছর বয়সী রবার্টা লাজারিনি বলেন, ‘খুব খারাপ ৪৮ ঘন্টা ছিল। পানি ও কাদায় আমাদের পুরো গ্রাম প্লাবিত হয়েছে।’

তিনি জানান, বোলোগনার দক্ষিণে তার বোটেঘিনো ডি জোকার বাড়ি বুধবার প্লাবিত হয়েছে। রাস্তা, বাড়ি ও বাগান প্লাবিত হয়েছে।

দমকলকর্মীরা বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আসতে সহযোগিতা করেছে। বাসিন্দাদের মধ্যে ৯৭ বছর বয়সী নারীও ছিলেন।

৭৪ বছর বয়সী ল্যামিরি বলেন, ‘এর আগে কখনও আমাদের এ ধরনের বন্যা হয়নি।’

নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি জানিয়েছেন, গ্রীষ্মমন্ডলীয় পরিস্থিতি ইতিমধ্যে ইতালিতে শুরু হয়েছে। ৩৬ ঘন্টার মধ্যে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং কিছু এলাকায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com