1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছেন সৌদি নারী

  • আপডেট টাইম :: রবিবার, ২১ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মহাকাশে যাচ্ছে সৌদি আরবের নারী। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বেসরকারি প্রতিষ্ঠান অ্যাক্সিয়ম স্পেসের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে রওনা হবে মহাকাশ যান।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্তন ক্যান্সার বিশেষজ্ঞ রায়ানা বারনাবি প্রথম সৌদি নারী হিসেবে মহাকাশে যাচ্ছেন। এই যাত্রার তার সঙ্গী হবেন আরেক সৌদি নাগরিক যুদ্ধবিমানের পাইলট আলি আল-কারনি।

অ্যাক্সিয়ম মিশন-২ যানটি স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার দক্ষিণের কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে চড়ে যাত্রা করবে। দলটিতে থাকবেন নাসার সাবেক মহাকাশচারী পেগি হুইটসন এবং টেনেসির ব্যবসায়ী জন শফনার। তারা দুজন পাইলট হিসাবে কাজ করবেন। পুরো দলটি মহাকাশে ১০ দিন অবস্থান করবে।

বারনাবি সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রথম সৌদি নারী মহাকাশচারী হওয়ায়, আমি এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছি। বিপুল ভালোবাসা ও সম্মান পেয়ে আমি খুব খুশি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com