1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

কুয়েতে অবৈধদের সাধারণ ক্ষমা, দেশে ফেরার খরচ দেবে

  • আপডেট টাইম :: রবিবার, ১২ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। এ ক্ষেত্রে যারা নিজ দেশে ফিরতে চান, তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বরং ফেরার যাবতীয় খরচ বহন করবে কুয়েত সরকার।

শনিবার (১১ এপ্রিল) রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, কুয়েত সরকার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের। এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশ কিছু সুবিধা দেওয়া হবে। কোনো প্রকার আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ। প্লেনের টিকিট তথা যাবতীয় খরচ বহন করবে সরকার। সাধারণ নিয়মে আবার কুয়েত আসার সুযোগ। কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে। যেখানে কুয়েত সরকার থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা করে দেবে।

রোববার (১২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।

যারা এ সুযোগ গ্রহণ করতে চান, তাদের দেশে ফেরার ভিত্তিতে তিন কপি পাসপোর্ট সাইজ ছবিসহ অরজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি, অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই, তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে যাওয়ার কথা বলেছে বাংলাদেশ দূতাবাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com