1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

পাকিস্তানে গ্যাস ও তেল খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ৬

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন কেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ এবং দুই ব্যক্তিগত রক্ষী নিহত হয়েছে। সন্ত্রাসী হামলায় তারা নিহত হয়েছে বলে মঙ্গলবার পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তা ইরফান খান বলেন, আফগান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় এমওএল পাকিস্তান তেল ও গ্যাস কোম্পানির একটি কারখানায় ৫০ জন জঙ্গির হামলা হয়েছিল। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, জঙ্গিরা রকেট চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্র দিয়ে দুটি কূপ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইরফান খান জানান, এম-৮ কূপের নিরাপত্তারক্ষীরা সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করেছে কিন্তু এম-১০ কূপে হতাহতের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, জঙ্গিরা পার্শ্ববর্তী উত্তর ওয়াজিরিস্তানে পালিয়ে যাওয়ার আগে গ্যাস পাওয়ার প্ল্যান্টের একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com